আট মাস পর মুক্তি পাচ্ছে পপি অভিনীত নতুন ছবি স্বামী আমার বেহেশত
ছবিতে আরও অভিনয় করেছেন ববিতা ও সুচরিতা
জানা গেছে এবারই প্রথম তাঁরা দুজন একই ছবিতে কাজ করেছেন
আগামী সপ্তাহে ছবিটি ঢাকা এবং এর আশপাশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে
এটি পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান
পপি বললেন বছর খানেক আগে ছবিটিতে কাজ করেছিলাম
চমৎকার গল্প
একটি যৌথ পরিবারের দুই ভাই
সম্পত্তি নিয়ে তাদের দ্বন্দ্ব
ববিতা ও সুচরিতার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে পপি বললেন এবারই প্রথম আমি ববিতা ও সুচরিতার সঙ্গে অভিনয় করেছি
তাঁদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি
আশা করছি তা আমার ভবিষ্যতের কাজের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে
ডিসেম্বরে মনের মানুষ
সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে নির্মিত মনের মানুষ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৩ ডিসেম্বর
বাংলাদেশ ও ভারত যৌথ প্রযোজনায় নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ
অভিনয় করেছেন দুই বাংলার শিল্পীরা
বাংলাদেশের শিল্পী যাঁরা অভিনয় করেছেন তাঁদের কয়েকজনের সঙ্গে কথা বলে তৈরি হয়েছে এই প্রতিবেদনটি

গৌতম ঘোষের চলচ্চিত্র মানেই ভালো একটি ছবি
এ কারণে সুনীল গঙ্গোপাধ্যায়ের মনের মানুষ উপন্যাস অবলম্বনে নির্মিত তাঁর নতুন চলচ্চিত্রটি নিয়ে প্রত্যাশাটা সবারই একটু বেশি
আগামী ৩ ডিসেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাবে
এ ছবিতে বাংলাদেশের শিল্পীদের মধ্যে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ চম্পা রোকেয়া প্রাচী চঞ্চল চৌধুরী সুদেষ্ণা স্বয়ংপ্রভা তাথৈ জিসান হাসান ইমামসহ অনেকেই
কলকাতার শিল্পীদের মধ্যে রয়েছেন প্রসেনজিৎ পাওলি দামসহ অনেকেই
বাংলাদেশের পক্ষে ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম
এর নির্বাহী প্রযোজক হিসেবে আছেন হাবিবুর রহমান খান
কেমন কাজ করেছেন বাংলাদেশের শিল্পীরা প্রশ্নটি করা হয়েছিল গৌতম ঘোষের কাছে
প্রশ্ন শুনে গৌতম ঘোষ কিছুটা সময় ভাবলেন
আসলে এভাবে তো আগে ভেবে দেখিনি
আমি ছবির জন্য যে যে চরিত্র সৃষ্টি করেছি সেসব চরিত্রের জন্য উপযুক্ত কিছু শিল্পী নিয়েছি
স্বাভাবিকভাবেই বলতে পারি তাঁরা ভালো করেছেন
তাঁদের প্রত্যেকের মধ্যেই ভালো কাজ করার প্রচণ্ড চেষ্টা ছিল
আমার মনে আছে আমরা বিভিন্ন প্রতিকূল আবহাওয়ার মধ্যেই বাংলাদেশে এবং ভারতে কাজ করেছি
প্রত্যেক শিল্পীই সেই প্রতিকূলতাকে উপেক্ষা করেছেন
চঞ্চল চৌধুরী কাজ করেছেন একজন প্রতিবাদী মানুষ হিসেবে
অভিনয়ের অসম্ভব ক্ষুধা তাঁর
কোনো ক্লান্তি ছিল না
চম্পা এ ছবিতে লালনের মায়ের চরিত্রে অভিনয় করলেন
খুবই অল্প সময় ছবিতে তাঁর উপস্থিতি
কিন্তু যেটুকু কাজ করলেন তাতেই মুগ্ধ হওয়ার মতো কাজ দেখিয়েছেন
আর আসাদের কথা তো নতুন করে বলার দরকার নেই
চরিত্রটিকে প্রাণবন্ত করে তোলার মধ্যে কোনো কমতি ছিল না তাঁর
তাথৈ লালনের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছে
পেশাদার অভিনেত্রীর মতোই কাজটা ফুটিয়ে তুলেছে
আসলে ঠিকমতো বোঝাতে পারলে কাজ বের করে আনা সম্ভব
আমি শিল্পীদের কাছে যা চেয়েছিলাম তা পেয়েছি এতটুকু বলতে পারি
বলছিলেন গৌতম ঘোষ
লালন ছবিতে সিরাজ সাঁইয়ের চরিত্রে অভিনয় করেছেন রাইসুল ইসলাস আসাদ
এ মুহূর্তে তিনি আছেন থাইল্যান্ডে
নাটকের শুটিংয়ে ব্যস্ত তিনি
মুঠোফোনে যোগাযোগ করা হলো তাঁর সঙ্গে
জানতে চাওয়া হলো মনের মানুষ সম্পর্কে
গৌতম ঘোষের তো কিছু মুন্সিয়ানা আছে
সেই মুন্সিয়ানা দিয়েই মনের মানুষ সৃষ্টি হয়েছে
ছবিটি দেখেছি
ভালো ছবি হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না
এখন দর্শকের কাছে কেমন লাগবে সেটি ভিন্ন প্রেক্ষাপট
আমি যেটুকু কাজ করেছি তার মধ্যে দেখানো হয়েছে সিরাজ সাঁই ও লালনের কিছু স্মৃতি
গুরু-শিষ্যের এই স্মৃতিপট অনেকের মনেই গভীর দাগ কাটতে পারবে বলে আমার মনে হয়
আর অন্য যাঁরা কাজ করেছেন তাঁরাও ভালো করেছেন
চঞ্চল চম্পা তাথৈ—ওঁরা সর্বোচ্চ চেষ্টা দিয়ে নিজেদের সেরা কাজটা করার চেষ্টা করেছেন
এখন শুধু অপেক্ষার পালা
বলছিলেন আসাদ
চম্পা এখন আছেন দার্জিলিংয়ে
তিনি একটি টেলিফিল্মের শুটিংয়ের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন
মুঠোফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়
মনের মানুষ ছবির মুক্তির তারিখ নির্ধারিত হয়েছে জেনে বেশ খুশি হলেন
বললেন এটি গৌতম ঘোষের সেরা দু-চারটি কাজের একটি হবে বলে আমি মনে করি
আমাকে যখন গৌতম ঘোষ বললেন যে তোমাকে লালনের মায়ের চরিত্রে কাজ করতে হবে আমি এক বাক্যে বলেছিলাম “দাদা কাজটা আমি করব
” এরপর গল্প শুনলাম
উপস্থিত যৎসামান্যই
তাতে কী বা আসে যায়
কাজ করলাম
এ দেশে এবং শান্তিনিকেতনের বোলপুরে কাজ করলাম
গৌতম দা যে কী যত্ন নিয়ে কাজটা করলেন তা আসলে বলে শেষ করা যাবে না
আর কাজটা করতে গিয়ে দেখলাম গৌতম দা অনেক আধুনিক কারিগরি প্রযুক্তি ব্যবহার করছেন
ছবির একেকটি দৃশ্য তৈরি করছেন আর সেখানে এমনভাবে কাজ করালেন যে এটা শুধু গৌতম ঘোষের পক্ষেই সম্ভব
কালুয়া মির্জা চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী
জানালেন মনের মানুষ ছবিতে তাঁর অন্তর্ভুক্তির কাহিনি
এ ছবির প্রযোজক হাবিবুর রহমান খান আমাকে একদিন ফোন করলেন
গৌতম ঘোষ এসেছেন
তাঁর সঙ্গে দেখা করার জন্য বললেন
সেখানে গিয়ে জানতে পারলাম মনপুরা ছবিটি দাদা দেখেছেন
অনেকটা আচমকাই দাদা বললেন মনের মানুষ ছবিতে অভিনয় করবে গৌতম ঘোষের চলচ্চিত্র তাই সাত-পাঁচ ভাবার কোনো দরকার ছিল না
বললাম করব
তারপর দাদা চরিত্রটি শোনালেন
আরও ভালো লাগল যখন শুনলাম যে এখানে প্রসেনজিৎ অভিনয় করছেন
কাজ শুরু হলো
পরিচালক বলেছেন আমার চুল-দাড়ি কিছুই আর কাটা যাবে না
যেমন কথা তেমনই কাজ
আমার মনে আছে শুটিং চলাকালে আমিসহ সব শিল্পীই মনের মানুষ-এর বাইরে আর কিছু ভাবার সময় পেতাম না
একবার দার্জিলিংয়ে কাজ করছিলাম
সেখানে যে শুটিংসেটে কাজ করেছি পরদিন গিয়ে দেখি সব তছনছ হয়ে আছে
একটা পাগলা হাতি নাকি সব লন্ডভন্ড করে দিয়ে গেছে
আবার এক বিকল্প সেট তৈরি করা হলো
আবার কাজ শুরু করলাম
এমন একটি ঘটনাবহুল ছবি মুক্তি পেতে যাচ্ছে অবশ্যই এটা আমার জন্য আনন্দের একটি সংবাদ
দর্শকদের সঙ্গে প্রেক্ষাগৃহে ছবি দেখব তাদের অনুভূতি বোঝার চেষ্টা করব
বলছিলেন চঞ্চল চৌধুরী
জীবনে কোনো দিন অভিনয় করেননি তাথৈ
মা শর্মিলী বন্দ্যোপাধ্যায় নাচ করেন
